1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

সেই ছাত্রলীগ কর্মীর প্রয়োজন নেই,যে আবরার হত্যায় জড়িত: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো কারণে ছাত্রলীগের সুনাম কিছুটা ক্ষুণ্ন হয়েছে। সেই ছাত্রলীগ কর্মীর প্রয়োজন নেই, যে আবরার হত্যায় জড়িত। সেই ছাত্রলীগ কর্মীর প্রয়োজন নেই, রাজশাহীতে অধ্যক্ষকে অপমান করে যে। হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দূরে যেতে হবে না। সততার শিক্ষা আমরা বঙ্গবন্ধু পরিবারে পাই। মেধা এখানে। মেধা বঙ্গবন্ধু পরিবারে। আসুন এই পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাই।

তিনি আরো বলেন, স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাস্থল সোহরাওয়ার্দী উদ্যানে নবীন ও পুরানো এই মিলন মেলায় বাংলাদেশের সব বাগানে যত ফুল ফুটেছে, সব ফুলের শুভেচ্ছা ছাত্রলীগের জন্য দিলাম। এই মিলন মেলায় দাঁড়িয়ে আজ বারবার মনে পড়ছে— বঙ্গবন্ধুর সব সাফল্যের কেমিস্ট্রি কী ছিল? সেই কেমিস্ট্রি ছিল সাহস। বঙ্গবন্ধু কন্যার রসায়ন হলো, সাহস ও সততা।

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল মানুষের প্রতি অক্ষয় ভালোবাসা। শেখ হাসিনার রাজনীতি এ দেশের মানুষের কাছে থাকা। তার নেতৃত্বে বিশ্ব সভায় বাংলাদেশ বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে সৎ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে সাহসী, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!