1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

সরকারের শাসনের নীতি খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: রিজভী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
  • ৯৬ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের শাসনের নীতি গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকার মুখেও ছাত্রদল শিক্ষা ও গণতন্ত্রের আদর্শের অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে নতজানু এবং ব্যর্থ আখ্যা দিয়ে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যার সমাধান প্রশ্নে বর্তমান নতজানু সরকার কিছুই করতে পারেনি, এর ওপর ভারতে এনআরসি’র কারণে বাংলাদেশে আরেকটি সংকট ঘনীভূত হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রেতা আওয়ামী লীগ সরকার কেবলমাত্র ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করে পরদেশের মুখাপেক্ষী হয়ে পড়েছে।

তিনি বলেন, আওয়ামী সরকার গণতন্ত্রকে লাশ বানিয়ে বিরোধী দলমতশূন্য বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছে বাকশালী নব্য সংস্করণে। মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দি করে রাখা হয়েছে, যেন তাঁর নেতৃত্বে কেউ বর্তমান সরকারের অবৈধ শাসন নিয়ে টু শব্দও উচ্চারণ করতে না পারে।

রিজভী বলেন, শেখ হাসিনা তাঁর অবৈধ শাসন দখলে রাখার জন্যই দেশনেত্রীকে কারাগারে আটকে রেখেছেন। কিন্তু জনগণ দেশনেত্রীকে মুক্ত করতে এখন দৃঢ় সংকল্পবদ্ধ। যেকোনও মুহূর্তে এই অবৈধ সরকার ভূতলে শায়িত হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আরো বলেন, রাজনীতি মানেই মানবসেবা, আর মানবসেবার ব্রত নিয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করায় আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে উষ্ণ ও আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয়তাবাদী ছাত্রদলের জন্মই হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের ধারায় দেশকে এগিয়ে নিতে। গণতন্ত্রের চর্চা নিশ্চিত থাকলে শিক্ষার স্বাধীনতা নিশ্চিত থাকে।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ নামধারী সংগঠনের সন্ত্রাসী আক্রমণের পরও জাতীয়তাবাদী ছাত্রদল ঐতিহ্যের সিঁড়ি বেয়ে সাহস ও নির্ভীক মনোবল নিয়ে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!