1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র চলছে: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আ.লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচনে যারা বিপুল ভোটে পরাজিত হয়েছে তারাই এই ষড়যন্ত্রের নীল নকশা আকঁছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল জয়নুল আবেদীনের বড়ভাই মো. ইসমাঈল মানিকের সভাপতিত্বে ও উপজেলা র্নিবাহী অফিসার তৌছিফ আহমেদের সঞ্চালনায় নাগরিক শোকসভায় বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খাঁন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

শোকসভায় আরও বক্তব্য দেন, আ.লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক (সিনিয়র) সচিব সাজ্জাদুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ও সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ আরফাত।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে একটি গোষ্ঠী চোরাই পথে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিগত নির্বাচনে যারা বিপুল ভোটে পরাজিত হয়েছে তারাই এই ষড়যন্ত্রের নীল নকশা আকঁছে। ‘

‘এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে প্রয়াত মেজর জেনারেল আবেদিনের মতো সার্বক্ষণিক একজন বিশ্বস্ত, দক্ষ, সাহসী ও বিচক্ষণ মানুষের প্রয়োজন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটি অনুভব করছেন।’

জেনারেল আবেদীনের স্বপ্নগুলো বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘লোহাগাড়ার চুনতি এলাকায় মেজর জেনারেল আবেদীনের স্বপ্নগুলো একে একে সব বাস্তবায়ন করা হবে। আবেদীনের পরিবার ও স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। বিশেষ বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্তি করা হবে।’লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের শোকসভার আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!