1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

লিবিয়ার সামরিক স্কুলে ভয়াবহ হামলা, নিহত ২৮

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ার ত্রিপোলিতে সামরিক বিদ্যালয়ে হামলার ঘটনায় অন্তত ২৮ ক্যাডেটের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাশেমি বলেন, ত্রিপলিতে মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় ২৮ ক্যাডেট নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন আহত হয়েছে।

হামলার সময় ওই শিক্ষার্থীরা প্যারেডে অংশ নিয়েছিলেন। রাজধানী ত্রিপলির একটি আবাসিক সেক্টরে আল হাদবা আল খাদরা স্কুল অবস্থিত। আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

হামলার ফুটেজে দেখা গেছে, মাটিতে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে জেনারেল খলিফা হাফতারের অনুসারী বিদ্রোহী বাহিনী এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার জেনারেল হাফতারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!