1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

রাজধানীতে ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লেখিত ঘটনায় খিলগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুজন শেখ, মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মানিক, মোঃ ইমন, মোঃ লিটন সরদার ও মোঃ রমজান হোসেন।

গত রাতে রাজধানীর খিলগাঁও ও নারায়নগঞ্জ এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, তিনটি বড় ধারালো চাপাতি ও সাতটি বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শো-রুমে ডাকাতি করে। এছাড়াও তারা রাতে মোটরসাইকেলে চলাচলকারী ব্যক্তিদের আটকিয়ে তাদের নিকট হতে মূল্যবান জিনিসপত্র ও টাকাসহ মোটরসাইকেল নিয়ে যায়।

তিনি আরো জানান, এই চক্রটি সংঘবদ্ধভাবে চুরি, ছিনতাই ও ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধ করে। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!