1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ১

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) সদস্যদের সঙ্গে গুলিবিনিময়কালে ইকবাল হোসেন নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ইকবাল হোসেনের স্ত্রী ও শ্যালকও আহত হয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন খবরের ভিত্তিতে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। মাদক চোরাকারবারী চক্রটি বাস থেকে নেমে ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকারে উঠছিল।

এমন সময় র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে চোরাকারবারী দলটি প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান র‌্যাব সদস্যরা। এতে ইকবালের মৃত্যু হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, নিহত ব্যক্তির স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, তার নাম ইকবাল হোসেন। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল।এ সময় তাদের কাছ থেকে লক্ষাধিক পিস ইয়াবা, বিদেশি পিস্তল-গুলি ও নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়েছে। গুলিতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!