1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

যুদ্ধের জন্যে প্রস্তুত, লাল পতাকা উড়িয়ে বার্তা ইরানের

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

ইরান জুড়ে একটাই স্লোগান প্রতিশোধ চাই। দেশের মানুষ মার্কিন হামলায় নিহত জেনারেল কাসেম সোলেমানির জয়গান গাইছেন, স্লোগান।

অন্যদিকে মার্কিন পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ইরানের সামরিক বাহিনী যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি আমেরিকার তরফেও। এই অবস্থায় ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

যে কোনও মুহূর্তে বেঁধে যেতে পারে আমেরিকা এবং ইরানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। যখন গোটা বিশ্ব যুদ্ধের প্রহর গুণছে, ঠিক সেই সময় ইরানের মসজিদের চূড়ায় ‘যুদ্ধের লাল ঝাণ্ডা’ ওড়াল ইরান। যুদ্ধের জন্যে আমরা প্রস্তুত…লাল ঝান্ডা উড়িয়ে আমেরিকাকে বার্তা তেহরানের।

গত শনিবার ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদ জামকারান’র সর্ব্বোচ্চ গম্বুজে রক্তলাল পতাকা ওড়ায় ইরান। যদিও বাগদাদের মার্কিন ঘাঁটিতে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। ওই হামলায় একযোগে ৫টি রকেট ছোঁড়া হয়। এতে এখনও পর্যন্ত ৫ জন আহত বলে জানা গিয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে রক্তলাল পতাকা ওড়ালো।

এই পতাকা ওড়ানোকে সোলেমানি হত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি হিসেবেও দেখা হচ্ছে এই পতাকাকে। শিয়া সংস্কৃতিতে লাল পতাকা দিয়ে অন্যায় রক্তপাতের বদলা নেওয়ার প্রতীক। সূত্র- কলকাতা ২৪x৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!