1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মোদীর টুইট নকল করে বিপাকে এই অভিনেত্রী - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

মোদীর টুইট নকল করে বিপাকে এই অভিনেত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

বলিউডে তিনি বেশিদিন হল আসেননি। কিন্তু ইতিমধ্যেই বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন ঊর্বশী রাউতেলা। বিভিন্ন ছবির আইটেম গানে পারফর্ম করে রীতিমতো জনপ্রিয় ঊর্বশী। তাই ভক্তের সংখ্যাও কম নেই। কিন্তু তা বলে ঊর্বশী এভাবে নকল করতে ধরা পড়বেন তা কেউই আশা করেননি।

কিন্তু সম্প্রতি একটি টুইট নকল করেছেন অভিনেত্রী। আর সেই টুইটটি হল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

মোদীর টুইটার হ্যান্ডেল কতটা জনপ্রিয় তা নতুন করে বলতে লাগেনা। টুইটারে তাই বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন মোদী। আর তাই জন্যই মোদীর টুইট নকল করে নেটিজেন এর নজরে পড়তে বেশি সময় লাগেনি। সেজন্যই নেটিজেনদের কাছে ট্রল হতে হচ্ছে উর্বশীকে।

সম্প্রতি একটি পথ দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন শাবানা আজমি। তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় অনেকেই টুইট করেন। নরেন্দ্র মোদিও শাবানা আজমির দ্রুত আরোগ্যের জন্য একটি টুইট করেছিলেন। অদ্ভুতভাবে সেই টুইটটি অবিকল নকল করেছেন ঊর্বশী।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করে লিখেছিলেন, একটি পথ দুর্ঘটনায় শাবানা আজমির আহত হওয়ার খবর সত্যি দুঃখজনক। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।

হুবহু এই টুইট নকল করে নিজে পোস্ট করেছেন উর্বশী রাউটেলা। আর তারপর থেকেই একের পর এক ট্রলের শিকার হতে হচ্ছে তাকে।

তবে এই টুইট সত্যিই তিনি নকল করেছেন নাকি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও সেসবের তোয়াক্কা না করেই নেটিজেনরা উর্বশীকে একহাত নিয়েছেন। তার ভক্তরা দাবি করেছেন টুইটটি কপি পেস্ট না করে উর্বশী রিটুইট করলে এই সমালোচনার মুখে পড়তে হতো না।

তবে এই প্রথম নয় উর্বশী এর আগেও নকলের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এর আগে তিনি মার্কিন মডেল গিগি হাদিদের একটি পোস্ট নকল করেছিলেন। সেইজন্য তখনো তাকে ট্রলের শিকার হতে হয়েছিল। সূত্র- কলকাতা ২৪x৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!