1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষে মা-ছেলে নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট যাত্রী।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌ রুটের মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ও কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার রাত ৯টার দিকে বরিশাল থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। অপরদিকে ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট যাচ্ছিল। লঞ্চ দুটি মাঝেরচর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘুমিয়ে থাকা মা ও তার সন্তান নিহত হন। এ ছাড়া লঞ্চ দুটির আট যাত্রীও আহত হন।

কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, ফারহান-৯ লঞ্চে আধুনিক যন্ত্রপাতি না থাকায় কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!