1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

মুজিববর্ষে ফেনীর ৬ গ্রাম হবে স্মার্ট লাইভস্টক ভিলেজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

লাস্টনিউজবিডি,২১ জানুয়ারি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ফেনী জেলার ছয়টি গ্রামকে ‘স্মার্ট লাইভস্টক ভিলেজ’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণীসম্পদ কার্যালয়।

গতকাল সোমবার সকালে আলাপকালে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান একথা জানান।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের ‘মুজিববর্ষ’ বাস্তবায়নের কর্মপরিকল্পনা অনুযায়ি ফেনী জেলার ছয়টি উপজেলার বাছাইকৃত ছয়টিগ্রামে ‘স্মার্ট লাইভস্টক ভিলেজ’ গড়ে তোলার প্রস্তুতি নেয়া হয়েছে।এসব গ্রামগুলোতে বছরব্যাপি প্রাণীসম্পদ অধিদপ্তরের নিরবিচ্ছিন্ন সেবাপ্রদান, প্রশিক্ষণ, পরামর্শ ও নিয়মিত তদারকি করা হবে।

তিনি জানান, স্মার্ট ভিলেজ হিসেবে গড়ে তোলার জন্য ফেনী সদরের কালিদহ ইউনিয়নের ভালুকিয়া, ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া, দাগনভূঞাঁ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতপুর, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর, ফুলগাজীর কিসমত বিজয়পুরকে বাছাই করা হয়েছে।

তিনি বলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তারা বাছাইকৃত গ্রামে গবাদি পশু ও হাঁস মুরগীর টিকা ও চিকিৎসা প্রদান, কৃত্রিম প্রজনন, কৃমি মুক্তকরণ, ঘাস চাষ, সাইলেজ প্রযুক্তি, গাভী ও হাঁস মুরগীর মডেল খামার, বায়োগ্যাস প্ল্যান্ট প্রভৃতি স্থাপনের উদ্যোগ গ্রহণ, কৃষক ও খামারিদের প্রশিক্ষণ প্রদান করবেন।

পুরো মুজিববর্ষ জুড়ে কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সঠিক পরিকল্পনা ও সেবা প্রদানের ফলে প্রাণীসম্পদ উন্নয়নের মাধ্যমে একটি গ্রামে কি ধরণের পরিবর্তন হয়েছে তা বছর শেষে জনগণের কাছে তা তুলে ধরা হবে। এছাড়া উল্লেখিত গ্রামগুলোর প্রবেশপথে প্রাণী সম্পদের তথ্য ও পরিসংখ্যান সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হবে।

সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, মুজিববর্ষে ফেনী সদর উপজেলার ভালুকিয়া গ্রামকে একটি পূর্ণাঙ্গ ‘স্মার্ট লাইভস্টক ভিলেজে’ পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাণীসম্পদ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এ গ্রামে বছরব্যাপি গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, স্বাস্থ্যসেবা, খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!