
বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার মূল্য দিতে হবে তেহরানকে। হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হলও তাই। মার্কিন অভিযানে ইরানের কুদস ফোর্সের প্রধান, জেনারেল কাসেম সুলেইমানি সহ অন্তত ৯ জন নিহত।
ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, ‘প্রতিশোধ নিতেই মার্কিন দূতাবাসে হামলা ৷ মার্কিন সম্পত্তির ওপর হামলার পরিকল্পনা ৷ মার্কিনিদের ওপর হামলা হলে রেহাই পাবে না ৷ ইরানের ৫২টি জায়গা টার্গেটে রয়েছে ৷ আমেরিকা আর কোনও হুমকি চায় না ৷ খুব তাড়াতাড়ি জবাব পাবে ইরান।’
হুঁশিয়ারি মতই ট্রাম্পের নির্দেশে বাগদাদে মার্কিন ড্রোন হামলা। নিহত ইরানি সেনার কমান্ডার জেনারেল কাসেম সুলেইমানি। নিহত তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনীর ডেপুটি কম্যান্ডর আবু মেহেদি আল মুহানদিসও। ঘটনার পরপরই বিবৃতি দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
শুক্রবার সকালে বাগদাদ বিমানবন্দের কাছে কনভয়ের একই গাড়িতে ছিলেন সুলেইমানি ও আল মুহানদিস। অন্য একটি গাড়িতে ছিলেন তাঁদের সঙ্গীরা। সে সময়ই বিমান থেকে বোমা ছোঁড়ে মার্কিন বাহিনী। নিহত হন সুলেইমানি ও মুহানদিস সহ অন্তত ৯ জন।
বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার মূল্য দিতে হবে তেহরানকে। হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হলও তাই।
ইরানে মার্কিন নাগরিক ও কূটনীতিকদের উপর হামলা চালানোর একাধিক পরিকল্পনা করেছিলেন সেনাকর্তা কাসেম সুলেইমানি। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই তাঁর উপর হামলা চালান হয়েছে।