
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার “হরিণমারী জামিয়া আবাবিয়া দাওয়াতুল ইসলাম মাদ্রাসা”র শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার বিতরণ করলেন সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান শেখ ফরিদ।
২৭ জানুয়ারী সোমবার দুপুরবেলা মাদ্রাসা চত্তরে এ খবার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শহিদুল ইসলাম, আবু তোরাফ তালুকদার, সরকার লুৎফর রহমান ও শিরাজুল শেখ।
২০১০ ইংরেজী সালে ইসলামী ফাউন্ডেশনে কর্মরত আনোয়ারুল ইসলাম এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাদ্রাসার মোহতামীম এর দায়িত্বে আছেন, মোহাম্মদ জিয়াউর রহমান।
মোহাম্মদ আসাদুজ্জামান শেখ ফরিদ পলাশবাড়ী উপজেলার হরিণমারী গ্রামের মৃত মজিদ খন্দকারের প্রথম পুত্র। বাংলাদেশ ছাত্রলীগ পলাশবাড়ী উপজেলায় সাবেক সফল সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন এ ছাত্রনেতা এবং আগামীতে নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে সম্ভব্য ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথী হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
খবার বিতরণের পর দেশ,জাতীর মঙ্গল কামনায়য় ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ চেয়ে দো’আ পাঠ করেন, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম।