1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

গতকাল বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে রবিউল ইসলাম (৩৫) নামে এক যাত্রীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। রবিউল আগৈলঝড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের সেকান্দার সরদারের ছেলে। নিহত অপর জনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি মাইক্রোবাস বরিশালের উদ্দেশে রওয়ানা হয়। মাইক্রোবাসটি পদ্মাসেতুর এক্সপ্রেস সার্ভিস এরিয়া-৩ পার হয়ে মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এস এ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মাইক্রোবাসের নয়জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আহত অপর সাতজনের মধ্যে গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কালাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!