1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ব্রিটেনে নিষিদ্ধ হেজবুল্লাহ, সম্পদ জব্দের ঘোষণা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সংগঠনের ব্রিটেনে থাকা সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে এবং তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে যারা সহযোগিতা করবে না তাদের ভূমিকাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ২০০১ সালে ব্রিটেন হিজবুল্লাহ বহি:নিরাপত্তা ইউনিটকে এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল। গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। তখন তিনি বলেছিলেন, হিজবুল্লাহর রাজনৈতিক শাখা ও সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না

তবে ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদেশি আগ্রাসন ও সন্ত্রাসবাদ মোকাবেলায় হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করে আসছে।

ইসরাইল এ পর্যন্ত লেবাননের ওপর তিনবার যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং লেবাননের ভেতরেই বহু গুপ্তহত্যার ঘটনা ঘটিয়েছে।সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, হিজবুল্লাহ ও লেবাননের সেনাবাহিনী এক কথা এবং নতুন কোনো যুদ্ধ হলে তাদের সবাইকে পূর্ণ মূল্য দিতে হবে। এর বিপরীতে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, ইসরাইল হচ্ছে এ অঞ্চলের প্রকৃত হুমকি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!