1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

ব্রাজিলের দক্ষিণপশ্চিমাঞ্চলে কয়েকদিনের ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ দাঁড়িয়েছে। গতকাল রোববার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

স্থানীয় সিভিল ডিফিন্স কর্মকর্তারা জানান, এ দুর্যোগে নিহত ছাড়াও আহত হয়েছে ১২ জন। তবে নিখোঁজের সংখ্যা ২৫ থেকে কমে ১৯ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। এ প্রাকৃতিক দুর্যোগে অনেকে ভূমিধসে বা ধসে পড়া ঘরবাড়ির ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে।

কর্মকর্তারা জানান, মিনাস গারাইস রাজ্যের ৫৮টি শহর ও নগরীর প্রায় ১৭ হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। রাজ্যটির রাজধানী বেলো হোরিজন্টি এবং এর পার্শবর্তী অনেক এলাকা থেকেও লোকজনকে সরিয়ে নেয়া হয়। এছাড়া ১০ হাজারের বেশি মানুষ পার্শবর্তী দু’টি রাজ্যে চলে যায়।

সামাজিক মাধ্যমে দেয়া বিভিন্ন ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে। এসব ছবির কোনটিতে বিভিন্ন ঘরবাড়ি ধসে পড়া, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং বিস্তৃত এলাকায় বন্যার দৃশ্য রয়েছে। এতে অনেক সেতুও ধসে পড়েছে। ভূমি ও আকাশ থেকে এসব ছবি তোলা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১১০ বছরের রেকর্ড ভঙ্গ করা এ বর্ষণ রোববার থেমে গেলেও কর্তৃপক্ষ জানায়, বেলো হোরিজন্টি এলাকার বিভিন্ন শহরে শুক্রবার পর্যন্ত নতুন ভূমিধসের ঝুঁকি রয়েছে।ভারত সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সরকার ‘সম্ভাব্য সবকিছু’ করছে। তিনি বলেন, এ ধরনের বিস্তৃত এলাকায় সবাইকে সেবা দেয়া কঠিন। বোলসোনারো বর্তমানে সরকারি এক সফরে ভারতে রয়েছেন। বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!