1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাবসহ ঢাকা শহরের পাঁচটি স্থানে পুলিশের উপর বোমা হামলার মূল পরিকল্পনাকারিসহ নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গতকাল রবিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ জামাল উদ্দিন রফিক ও মোঃ আনোয়ার হোসেন। এ সময় তাদের হেফাজত হতে ৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সোমবার বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, তারা নব্য জেএমবি’র সক্রিয় সদস্য এবং ঢাকা শহরে পুলিশের ওপর পাঁচটি স্থানে বোমা হামলার সাথে সরাসরি জড়িত। গ্রেফতারকৃত রফিক এর নেতৃত্বে গত ২৯/০৪/২০১৯ তারিখ গুলিস্তান, ২৬/০৫/২০১৯ তারিখ মালিবাগ, ২৩/০৭/২০১৯ তারিখ পল্টন মোড় ও খামারবাড়ি এবং সর্বশেষ ৩১/০৮/২০১৯ তারিখ সাইন্সল্যাব মোড়ে পুলিশের উপর বোমা হামলা করে। পুলিশের উপর নিক্ষিপ্ত বোমাগুলো রফিক তার বাড়িতে তৈরি করেছিলো। মোঃ জামাল উদ্দিন রফিক এই গ্রুপের নেতা। সে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা। আর আনোয়ার পেশা একজন ড্রাইভার ছিল। সে পোড়া মবিলের ব্যবসা করতো। পুলিশের ওপর হামলার পাঁচটি ঘটনায় নেতৃত্ব দেয় মোঃ জামাল উদ্দিন রফিক। যার মধ্যে চারটি ঘটনায় সে সরাসরি উপস্থিত ছিল।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কালো পোশাক পরিধান করে খেলনা অস্ত্র, বোমাসহ সুইসাইডাল ভেস্ট পরে বিভিন্ন উগ্রবাদী কথাবার্তা সম্বলিত একটি ভিডিও ক্লিপ অনলাইনে প্রচার করেছিলো। ভিডিওতে জামাল উদ্দিন রফিক, ফরিদ উদ্দিন রুমি, আব্দুল্লাহ আজমীর এবং আনোয়ার অংশগ্রহন করেছিলো। বাংলাদেশ পুলিশ এর মনোবল ভেঙে দেয়াসহ তাদের উগ্রবাদী সংগঠনের সক্ষমতা ও রিক্রুটমেন্ট ত্বরান্বিত করার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে অনলাইনে ভিডিও ক্লিপ প্রচার করেছিলো।

উল্লেখ্য পুলিশের উপর হামলার ঘটনায় ইতোপূর্বে ফরিদ উদ্দিন রুমি, আব্দুল্লাহ আজমীর, মেহেদী হাসান তামিম, মিশুক খানদেরকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩/০৯/২০১৯ তারিখ নারায়নগঞ্জ তক্কার মোড়ে রফিক এর বোমা তৈরির কারখানায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে তাজা বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!