
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে ইউনিয়নের লাউতলী গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।