1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বাস থেকে নামার পর ঢাবি শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামার পর ঢাবি’র দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর কুর্মিটোলায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের (ঢামেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে ঢামেক সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই ছাত্রী সন্ধ্যা সাড়ে ৫টায় ‘ক্ষণিকা’ নামের বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। রাজধানীর কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

এ ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীকে দেখতে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, শিক্ষক সাদেকা হালিমসহ তার সহপাঠীরা ঢামেক হাসপাতালে ভিড় করেন। ঢাবি প্রক্টরিয়াল বোর্ডের কয়েকজন এসে তার সঙ্গে কথা বলেছেন।

প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, এ ঘটনায় খুবই মর্মাহত হয়েছি। এটার লিগ্যাল ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে কি-না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না, সেহেতু এটা পুলিশ ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু দিয়ে তদন্তে সাহায্য করবে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ছাত্রীকে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঢামেকের দোতলার একটি ওয়ার্ডে ভর্তি রয়েছে তিনি।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, বিষয়টি জানার পর কুর্মিটোলায় আমাদের টিম কাজ করছে। তবে আশপাশে কোথাও এমন কোনো আলামত আমরা এখনও পাইনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঢামেকে ভর্তি ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার বিবরণ জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!