1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বাংলাদেশ ও ভারতের ১৩ বিশিষ্ট গুণীজনকে সম্মাননা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৭৬ বার পড়া হয়েছে

জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বাংলাদেশ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ক্ষেত্রে সফল ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা সুলতানা এমপি ও কাজী কানিজ সুলতানা ও মোহাম্মদ আলাউদ্দিন।

সম্মাননা প্রাপ্ত গুণীজনের মধ্যে রয়েছেন, আনোয়ার উল আলম ( মুক্তিযুদ্ধ), ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও মোহাম্মদ আলাউদ্দিন (শিক্ষা), সেলিনা হোসেন (কথাসাহিত্যিক), রেজওয়ানা চৌধুরী বন্যা (সঙ্গীত), নবনীতা ভট্টাচার্য (আগরতলা, ভারত) (সংগীত), আনোয়ারা বেগম (চলচ্চিত্র), ফরিদা ইয়াসমিন (সাংবাদিকতা), সাফিয়া খাতুন (রাজনীতি), সিরাজ উদ্দিন আহমেদ (ইতিহাস), ডা. সৈয়দা সুরাইয়া আকবর (চিকিৎসা), কাজী আলমগীর (ব্যাংকার), রেহেনা পারভিন (ক্রীড়া), রাখী বিশ্বাস (ভারত) (আবৃত্তি) ও মুশতারি বেগম (সমাজসেবা) সম্মাননা প্রাপ্তদের মধ্যে কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেত্রী আনোয়ারা বেগম ও সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ অনুভূতি প্রকাশ করেন।

বঙ্গবন্ধু মেমোরিয়াল এ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা আজীবন সংগ্রাম করেছেন বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ পৃথিবীর সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!