1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বাংলাদেশের সুগন্ধি চাল মালয়েশিয়ায় আমদানির সম্ভাবনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গত ২০ জানুয়ারি চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ের। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবছর বিপুল পরিমাণ তৈরি পোশাক, কৃষিপণ্য, খাদ্য সামগ্রী ইত্যাদি রপ্তানি হয়। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ’।

সভায় কেদাহ চাইনিজ চেম্বারের ডেপুটি প্রেসিডেন্ট অং সেইক চি অং চেম্বারের কার্যাবলী, মালয়েশিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আলোচনা করেন। তিনি কেদাহ রাজ্যের শিল্পপ্রতিষ্ঠান ও ফ্যাক্টরিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষ ও উৎপাদনশীল বলে আখ্যায়িত করেন। তিনি কৃতজ্ঞতার সঙ্গে এসব শ্রমিকদের অবদানের কথা স্মরণ করেন। একইদিন সন্ধ্যায় হাইকমিশনার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী একটি ট্রেড ও কালচারাল শো আয়োজনের জন্য পেনাংয়ের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তারা অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে হাইকমিশনারকে আশ্বাস দেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, কেদাহ রাজ্যে বিদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে। তিনি হাইকমিশনারকে দ্রুততার সাথে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক আনতে অনুরোধ করেন। তিনি এ বিষয়ে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ করবেন বলে জানান।

কেদাহ চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল তাই লী পিন বাংলাদেশ থেকে সুগন্ধী চাল ও শাক সবজি আমদানিতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ী নেতারা, নির্বাহী কমিটির সদস্য, চাইনিজ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হাইকমিশনারের সাথে পেনাংয়ে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল দাতো শেখ ইসমাইল, দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. রাজিবুল আহসান, প্রথম সচিব (রাজনৈতিক) রুহুল আমিন এবং দ্বিতীয় সচিব (শ্রম) ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া চেম্বারের পক্ষে প্রেসিডেন্ট, ডেপুটি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেলসহ চেম্বারের নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!