1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন গাইবান্ধা সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের উদ্যোগে আজ ১১ জানুয়ারী শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্ফির চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও প্রসূন কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলার এসিল্যান্ড আফতাব উজ্জামান আল ইমরান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। রাতে আতসবাজি প্রদর্শনের কর্মসূচি রয়েছে। অন্যদিকে দিবসটি পালনে গাইবান্ধা সদর ও শহর যুবলীগের উদ্যোগে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!