1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

ফের মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে ২ রোহিঙ্গা নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের দু’দিন পার হতে না হতেই মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে প্রাণ হারালেন রাখাইনের দুই রোহিঙ্গা নারী। উত্তর রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত একটি গ্রামে সামরিক বাহিনীর গোলাবর্ষণে তারা নিহত হন।

আজ শনিবার স্থানীয় সংসদ সদস্য ও গ্রামবাসীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

উত্তর রাখাইনের কিন তাউং গ্রামে এ হামলায় নিহতদের একজন গর্ভবতী ছিলেন বলে স্থানীয়রা জানায়। একই ঘটনায় গ্রামটির অপর সাত ব্যক্তি আহত হয়েছেন।

উত্তর রাখাইনের বুথিডাউং শহরের সংসদ সদস্য মং কিআউ জানান, কিন তাউং গ্রামের কাছে অবস্থান করা সেনাবাহিনীর এক ব্যাটেলিয়ন মধ্যরাতে গ্রামটির ওপর গোলা বর্ষণ করে।

তিনি বলেন, ‘কোনো যুদ্ধ ছাড়াই তারা শুধু শুধু গ্রামের ওপর গোলা বর্ষণ করে।’

এ নিয়ে রাখাইনে এ বছর দ্বিতীয়বারের মতো কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটলো।

এর আগে, ৭ জানুয়ারি (মঙ্গলবার) কাউক ইয়ান গ্রামে এক মাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত হয়।

২০১৭ সালের ২৫ আগস্ট, রাখাইনে কথিত ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আরসা) সেনাচৌকিতে হামলার অভিযোগে রোহিঙ্গাবিরোধী অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাবাহিনীর এ আগ্রাসনে রাখাইনের অন্তত ২৪ হাজার রোহিঙ্গা অধিবাসী নিহত হন। হামলা থেকে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।রাখাইনে রোহিঙ্গা বিরোধী এ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ডিসেম্বরে শুনানির পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মামলার অর্ন্তবর্তী আদেশ দেন আদালত। এতে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও রাখাইনে বাস করা রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!