
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মোট ৭৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে প্রার্থী ১৩ জন, কাউন্সিলর পদে ৭৪৪ জন।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে সরকারপ্রধান ভোট দেবেন।
ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদীও বিতরণ করেছে ইসি। আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।এ সময় ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৪৫টি কক্ষে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার ভোট দেবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন আ.লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।