1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

পুলিশকে অহেতুক হয়রানি না করতে বললো ইসি

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের প্রার্থীকে অহেতুক হয়রানি না করার জন্য পুলিশকে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার কার্যালয়ে পুলিশের উদ্দেশে এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে সবাই প্রার্থী ও সব নিবন্ধিত দল।’

কাউন্সিলর প্রার্থীদের পুলিশ হয়রানি করছে, বিএনপির অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন- ‘পুলিশের কাছে অনুরোধ জানাবো যেন কোনো প্রার্থী, ভোটার, রাজনৈতিক দলকে; কাউকেই যেন অহেতুক হয়রানি না করা হয়। আইনের মধ্য থেকে যদি ওনারা ওনাদের কার্যক্রম চালায়, যেন কোনোভাবেই হয়রানি না করা হয়।’

তিনি বলেন, ‘এখানে একটা ব্যাপার আছে। কোনো প্রার্থী যদি ওয়ারেন্টভুক্ত আসামি হয়। কোনো আদালত যদি ওয়ারেন্ট জারি করেন এবং জারিকৃত ওয়ারেন্টটা বাস্তবায়ন করতে কিন্তু পুলিশ বাধ্য। আপনারা বলতে পারেন- আগে কেন করেনি। এটা বলতে পারবো না। এখন হয়তো পেয়েছে তাই করেছে। আমি খোঁজ নিয়েছি, তার বিরুদ্ধে পরোয়ানা আছে।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা যদি গ্রেফতার না করার জন্য বলি, তাহলে কিন্তু সরাসরি আদালত অবমাননা হয়ে যায়। এটা কিন্তু নির্বাচন কমিশন কিংবা কেউ করতে পারে না। করা উচিতও নয়।’আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে আপিল কার্যক্রম চলছে। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!