1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

পাকিস্তান ও বাংলোদেশি মুসলিমদের ছুড়ে ফেলা উচিত: শিবসেনা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ১০২ বার পড়া হয়েছে

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে যে শিবসেনা মোদী সরকারের বিরোধিতা করেছে, এ বার তাদের মুখেই শোনা গেল উল্টো সুর।

শনিবার মুখপত্র ‘সামনা’-য় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শিবসেনা বলেছে, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমদের এ দেশ থেকে বাইরে ছুড়ে ফেলা উচিত এবং এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।

ভারত যখন সিএএ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল, ঠিক সেই সময়ে এমন মন্তব্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে শিবসেনা।

দু’দিন আগেই পুণেতে সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরের মুখে একই কথা শোনা গিয়েছিল।

ওই দিন তিনি বলেন, ভারত ধর্মশালা নয়। মানবতার চুক্তি করেনি দেশ।

তিনি আরও জানিয়েছিলেন, মুম্বাই থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি মিছিল বার করবেন। রাজের সেই মন্তব্যের জন্য তাঁকে আক্রমণ করতে গিয়ে প্রায় একই সুরে কথা বলে রীতিমতো বেকায়দায় পড়েছে শিবসেনা। যদিও তারা এ কথাও বলেছে, সিএএ-তে যে সব ফাঁক রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরা জরুরি।

সামনা’য় অবশ্য রাজ ঠাকরেকেও আক্রমণ করেছে শিবসেনা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধানকে কটাক্ষ করে তারা বলেছে, যে দল মাসখানেক আগেই সিএএ-র বিরোধিতা করছিল, এখন তারাই নিজেদের রং বদলে ফেলেছে। কিন্তু শিবসেনা কখনওই হিন্দুত্বের আদর্শকে জলাঞ্জলি দেয়নি।

সামনা-য় সিএএ নিয়ে বিজেপিকেও নিশানা করেছে শিবসেনা। সেখানে তারা বলেছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। সিএএ-তে শুধু মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হবেন না, ৩০-৪০ শতাংশ হিন্দুরাও প্রভাবিত হবেন।

সামনা’য় শিবসেনা আরও বলেছে, ১৪ বছর আগে রাজ ঠাকরে মারাঠা আদর্শ নিয়ে তাঁর দল গড়ে তুলেছিলেন। কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সেই আদর্শ থেকে সরে এসে হিন্দুত্বের লাইন ধরেছেন এবং বিজেপির সুরেই কথা বলছেন। কিন্তু এমন রং বদলালে যে আখেরে কোনও লাভই হবে না রাজের, সে হুঁশিয়ারিও দিয়েছে শিবসেনা। সূত্র- আনন্দবাজার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!