
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবতন দিবস উপলক্ষ্যে পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন সহ উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক পৃথকভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বর থেকে র্যালী ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার ছোটবাবার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সভাপতিত্বে দিবসটির উপরে আলোচনা সভা করা হয়। এতে অংশ নেন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষক ও সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা, স্থানীয় ইউপি সদস্যগণ।
অন্যদিকে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে পলাশবাড়ী উপজেলা প্রশাসন।