
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত আজিজার রহমান বিএসসির পুকুরের পারে হত্যা করে পুকুরের পাশে জৈব বায়োগ্যাস হাউজের ভিতরে ফেলে রাখে। সেখান হতে পলাশবাড়ী থানা পুলিশ শাওন (৩২) নামে এ যুবকের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল ৬ জানুয়ারী সোমবার রাত আনুমানিক ৯ টা হতে নিখোঁজ ছিলো খোঁজাখুজির এ পর্যায়ে পুকুরের পারে রক্তের চিহৃ দেখে জৈববায়ূ গ্যাস হাউজের ভিতর দেখতে পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ কে খবর দিলে পুলিশের এস আই সঞ্জয় সঙ্গীয় ফোর্স আজ ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় এ যুবকের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটির মাথায় একাধিক আঘাতের চিহৃ দৃশ্যমান।
নিহত যুবক শাওন (৩২) পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। সে বিবাহিত তার একটি কন্যা সন্তান রয়েছে। হত্যার রহস্য এখনো জানা যায়নি। সে কোমরপুর বাজারে ব্যবসায়ি বলে জানা যায়।