1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

নির্বাচনী প্রচারণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

 

ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনের প্রচারণায় রাজধানীর গোপীবাগে ক্ষমতাসীন আ.লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

জানা যায়, ইশরাক ও তাঁর সমর্থকরা সকাল ১১ টার দিকে মতিঝিল এলাকায় গণসংযোগ শেষ করে বাসায় ফেরার সময় তাদের উপর হামলা খবর ছড়িয়ে পড়লে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারণার সময় আ.লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট-পাটকেলও নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইশরাক ও তাঁর সমর্থকরা গোপীবাগে অবস্থিত আ.লীগের নির্বাচনী ক্যাম্পের কাছে পৌঁছালে তাতে বাধা দেন আ.লীগ মনোনীত মেয়রপ্রার্থী তাপসের সমর্থকরা। এ নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ফাঁকা গুলিরও ঘটনা ঘটে।

এ সময় পুরো ওই এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের একজন ক্যামেরা পারসনও রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!