1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

  • আপডেট হয়েছে : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

আজ বুধবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত লিখন আহমেদ (২৩) দুর্ঘটনা কবলিত নিশিতা পরিবহনের হেলপার এবং ফারুক হোসেন (৩২) ওই বাসের যাত্রী ও নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার ছাবেদ আলীর ছেলে ।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান ও ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ি (পশ্চিমাঞ্চল) নাটোরের ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, সকাল সাড়ে নয়টার দিকে গাইবান্ধা থেকে রাজশাহীগামী নান্নু পরিবহনেরএকটি বাসের সাথে নাটোর থেকে বগুড়াগামী নিশিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিশিতা পরিবহনের হেলপার লিখন মারা যান। আহত হন আরো অন্তত ১৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে থেকে আশংকাজনক অবস্থায় ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথে ফারুক হোসেন নামে আরো একজন মারা যান। নিহত লিখনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় ব্যস্ত এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসাইন এর নেতৃত্বে নাটোর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের উদ্যোগে দুূর্ঘটনাকবলিত বাস দু’টি সরিয়ে নেওয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!