1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজদের ছাই দিয়ে ধরতে চাই: ডিএমপি কমিশনারদুর্নীতিবাজদের ছাই দিয়ে ধরতে চাই: ডিএমপি কমিশনার

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ যেসব কর্মকর্তারা আছেন, তাদেরকে আমরা ছাই দিয়ে ধরতে চাই। কেউ যেন মনে না করেন, অবৈধভাবে টাকা কামিয়েছেন তা নিয়ে তারা সুখে থাকবেন।

শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে দুদক- সিটিটিসি’র উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। দুদকের মহাপরিচালক ( আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, আমরা যাকে ধরতে চাই তাকে শক্ত করেই ধরব। আমরা প্রযুক্তি ব্যবহার করে কারো অবৈধ টাকার উৎস, টাকা কোথায় যাচ্ছে, কে টাকা তুলছে, সব খোঁজ খবর নিচ্ছি। অবৈধভাবে কেউ টাকা উপার্জন করলে তাকে সেটা আমরা ব্যবহার করতে দেব না। তাদের বিনিয়োগ বন্ধ করব।

প্রশিক্ষণ নিতে আসা দুদক কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেন। আপনাদের যত বিপদ আসুক। আমরা আপনাদের পাশে থাকব।

এদিকে কর্মশালা শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা সন্ত্রাসকে রুখে দিচ্ছি। ২০১৬ সালের পর থেকে সন্ত্রাসীদের আর মাথা তুলে দাঁড়াতে দেইনি। ঠিক একইভাবে দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আমরা যৌথভাবে কাজ করলে সরকারের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!