1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

দুদকের মামলায় ৪ দিনের রিমান্ডে এনু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলায় ক্যাসিনো কাণ্ডের হোতা ও গেন্ডারিয়া থানা আ.লীগের সহ-সভাপতি এনামুল হক এনুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে ইমরুল কায়েস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়, অবৈধ উদ্দেশে অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে এনু জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নিজ নামে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৭৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন।

মঙ্গলবার এ মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন। এরপর আজ শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে ১৯ জানুয়ারি তাকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ক্যাসিনো কাণ্ডের আরেক হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া ক্যাসিনো কাণ্ডের হোতা গেন্ডারিয়া থানা আ.লীগের সহ-সভাপতি এনামুল হককে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আবেদন মঞ্জুর করেন।

১৪ জানুয়ারি সূত্রাপুর থানার অর্থপাচার মামলায় রূপনের ১০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। অন্যদিকে গেন্ডারিয়া থানার অর্থপাচার মামলায় এনামুল ও মোস্তফার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি এনামুল ও রূপনের চারদিন এবং মোস্তফার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার (১৩ জানুয়ারি) সকালে তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। কেরানীগঞ্জে মোস্তফার বাড়িতে থেকে বেনামি পাসপোর্ট তৈরি করে ভারত হয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা করছিলেন এনামুল ও রূপন।

দুইজনকে গ্রেফতারের পর সিআইডি জানায়, দেশে ক্যাসিনো কারবার চালুর পেছনের হোতা তারা দুইভাই। নেপালিদের মাধ্যমে দুইভাই বিদেশ থেকে ক্যাসিনোর সরঞ্জাম নিয়ে আসেন। তারপর তা ছড়িয়ে দেয়া হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

এ কারবারে দুইভাই ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে যান। এ দু’জনের মোট ২২ জায়গায় জমি ও বাড়ি রয়েছে, যার অধিকাংশই পুরান ঢাকা কেন্দ্রিক। এছাড়া সারাদেশে ব্যাংকের বিভিন্ন শাখায় ৯১টি অ্যাকাউন্টে তাদের মোট ১৯ কোটি টাকা জমা রয়েছে। ব্যক্তিগত পাঁচটি গাড়িও রয়েছে তাদের। সেপ্টেম্বরে দু’জনের বাড়িতে অভিযানের সময় পাঁচ কোটি পাঁচ লাখ টাকা জব্দ করা হয়েছিল। জানা যায়, সেগুলো ব্ল্যাকমানি (কালো টাকা) ছিল। দেশের বাইরে পাচার করতে তারা সেগুলো রেখেছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!