1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

দখলদারিত্ব মেনে নেয়া হবে না: ইশরাক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ঢাকা সিটি নির্বাচনের বিএনপি প্রর্থী ইশরাক হোসের বলেছেন, এবার কিন্তু দখলদারিত্ব মেনে নেয়া হবে না, ভোটাররা মেনে নেবে না। আমরা কেন্দ্র পাহারা দেবো, দখলমুক্ত করে ভোটারদের ভোট দেয়ার জন্য পরিবেশ তৈরি করব।’

আজ শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসের এই প্রতিনিধির সাথে বৈঠকের পর ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ধানের শীষের মেয়র প্রার্থী সাংবাদিকদের একথা জানান।

ইশরাক বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন প্রতিনিধির সাথে আমরা বৈঠক করেছি। এটা পূর্বনির্ধারিত বৈঠক। উনি সকল প্রার্থীর সাথে বৈঠকে বসেছেন।আমার প্রতিদ্বন্দ্বীর সাথেও বসেছেন।’

‘নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মতামত জানতে চাওয়ার জন্য তিনি বসেছেন। উনি আমার থেকে জানতে চেয়েছেন যে, সার্বিক পরিস্থিতি কেমন ছিলো, আগামীকাল কি কি শঙ্কা আমাদের রয়েছে। আমি ইভিএমের বিষয়টা বলেছি এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার কমিটি করে সরকার দলীয় সন্ত্রাসীদের জড়ো করা হচ্ছে ঢাকায়, কেন্দ্র দখলের একটা পায়তারা করা হচ্ছে- এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি।’

বৈঠকে কয়েকদিন আগে গোপীবাগের নির্বাচনী প্রচারনার মিছিলের ওপর স্থানীয় আ.লীগের কর্মীদের হামলার বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইশরাক জানান, ভোটের দিন দক্ষিন ও উত্তরে বিভিন্ন কেন্দ্রে তাদের পর্যবেক্ষক টিম যাবেন। রুদ্ধধার বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

গুলশানে একটি বিদেশী রেষ্টুরেন্টে এই বৈঠক হয় শুক্রবার বেলা ১২টায়। ইশরাকের আগে সকালে ঢাকা দক্ষিণের নৌকার মেয়র প্রার্থী ফজলে নুর তাপসের সাথেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের এই প্রতিনিধি একই স্থানে বৈঠক হয়।

ভোটের দিনটা কেমন যাবে প্রশ্ন করা হলে ইশরাক হোসেন গণমাধ্যমেকে বলেন, ‘কালকের (শনিবার) দিনটা কেমন যাবে সেটা কেবল মহান আল্লাহ‘তালা বলতে পারবেন। আমরা খালি পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, কি কি ধরনের সন্ত্রাসী কর্মকান্ড সরকারি দলের প্রার্থীদের পক্ষ থেকে চালানো হতে পারে। আমি দেখেছি যে, বেশিরভাগ জরিপ গুলোতে ধানের শীষ ৮০ পারসেন্টে এগিয়ে আছে। এগুলো দেখে হয়ত তারা (সরকারি দল) জোর-জবর দস্তি করে কেন্দ্র দখল করার চেষ্টা করবে। আমাদের যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ওরা রুখতে চাচ্ছে।’

বৈঠকের শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!