1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

তাবিথের ওপর হামলা নিয়ে যা বললেন কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে দেখা উচিত। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনে এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দেয়া।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে লিংরোড-লবণী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার খুবই গুরুত্ব সহকারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!