1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

তাবিথকে নিরাপত্তা দিতে ডিএমপিকে ইসির চিঠি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম। গতকাল সোমবার রাতে ডিএমপি কমিশনারকে এই চিঠি দেন উত্তরের এই রিটার্নিং কর্মকর্তা।

এর আগে ১৩ জানুয়ারি নিরাপত্তা চেয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এর কাছে চিঠি দেন মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

চিঠিতে তাবিথ আউয়াল উল্লেখ করেন, ‘১২ জানুয়ারি, ২০২০ তারিখে আনুমানিক বেলা ১১ টায় মিরপুরস্থ দারুস সালাম থানা এলাকায় গণসংযোগকালে প্রতিপক্ষ বাংলাদেশ আ.লীগের লোকজন আমাকে ও আমার সাথের লোকজনকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। এ ধরনের কার্যকলাপ সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধানের পরিপন্থী।

অতএব, এ বিষয়ে তদন্তপূর্বক জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন পূর্বকালীন একজন মেয়র প্রার্থী হিসেবে আমার প্রযয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য ঢাকা মেট্রোপলিটান পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ নির্দেশনা জারির জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!