1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ড. ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

শ্রম আইন না মানায় গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী তরিকুল ইসলাম। তিনি বলেন, রোববার (১২ জানুয়ারি) মামলার বিষয়ে আদেশ দেবেন আদালত।

মামলার বিবাদীরা হলেন- গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী ২০১৯ সালের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির দ্বারা ১০টি বিধি লঙ্ঘনের বিষয়টি দেখতে পান।

যেগুলো সংশোধনের জন্য বাদী কর্তৃক বিবাদীর পক্ষের পূর্ব পরিদর্শক ৩০ এপ্রিল প্রদর্শন করেন এবং ৭ মে ডাকযোগে এ বিষয়ে বিবাদী পক্ষ জবাব দিলে তা সন্তোষজনক হয়নি। ২৮ অক্টোবর বর্তমান পরিদর্শক তা আবারও তা অবহিত করেন। নির্দেশনা বাস্তবায়ন না করে বিবাদীরা আবারও সময়ের আবেদন করেন। সময়ের আবেদন মোতাবেক তারা জবাব দাখিল করেননি। এতে প্রতীয়মান হয় যে বিবাদীরা শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।

এমতাবস্থায় বিবাদীরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ ধারা ৩৩ (ঙ) এবং ৩০৭ মোতাবেক দণ্ডনীয় অপরাধ বলে বাদী মনে করেন।

জানা যায়, গ্রামীন কমিউনিকেশান্স বিধি মোতাবেক শ্রমিক কর্মচারিদের নিয়োগপত্র, বেতন বৃদ্ধি ও পদোন্নতি দেয়া হয় না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!