1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

চীন থেকে বাংলাদেশিরা ফিরতে পারবেন ১৪ দিন পর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে চীন থেকে বাংলাদেশিদের ফিরতে আরও ১৪ দিন লাগবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ।

গতকাল সোমবার চীনের বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকাকে এই তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঘটার পর এই প্রথম বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে চীনের মধ্যাঞ্চলের প্রদেশের হুবেইয়ের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করা হয়।

এদিকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। এজন্য বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাকি প্রস্তুতি নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার বিকেলে সাংবাদিকদের এসব জানান।

চীনের সরকারি সূত্রগুলোকে উদ্ধৃত করে বেইজিং থেকে বাংলাদেশ দূতাবাস গতকাল সকালে ঢাকায় এক বার্তায় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন আলাদা বাকি সবাই চীনের নাগরিক।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও করোনাভাইরাসের প্রেক্ষিতে চীনে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পরিস্থিতি উত্তরণে কী করা যায়, তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর। সেখানে চার শতাধিক বাংলাদেশি আছেন। তাদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। দেশে ফেরার আকুতিও জানিয়েছেন অনেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!