1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য ১০টি দোতলা বাস প্রধানমন্ত্রীর উপহার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরনগরী চট্টগ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিআরটিসি চট্টগ্রামকে ১০টি দোতলা বাস উপহার হিসেবে প্রদান করেছেন।

বিআরটিসির এক কর্মকর্তা জানান, এই বাসগুলো বন্দরনগরীর দুটি রুটে সকাল এবং সন্ধ্যায় চলাচল করবে এবং আগামী ২০ জানুয়ারির পর থেকে এই চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সকল শিক্ষার্থী বিশেষ করে সরকারী, বেসরকারী স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যেকোন গন্তব্যে ন্যূনতম ৫ টাকা ভাড়ার বিনিময়ে এই বাসে চলাচলের সুযোগ পাবে।

এসব বাসের সামনে এবং পেছনে ‘সততা বাক্স’ নামে দুটি বাক্স রক্ষিত থাকবে যেখানে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগেই এর ভাড়ার টাকা জমা করবেন।

এই বাস চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি, যাতায়াত খরচ এবং গণপরিবহনের ওপর নির্ভরতা কমবে বলেই সাধারণ জনগণের ধারনা।

বিআরটিসি ডিপো সূত্র জানায়, ছুটির দিন ব্যতীত প্রত্যেকদিন সকালের শিফটের বাসগুলো সকাল ৬টা ১৫ মিনিট থেকে সোয়া ১২ পর্যন্ত এবং বিকেলের শিফট ৪টা থেকে ৫টার মধ্যে চলাচল করবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ ইলিয়াস হোসেন জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য এই ১০টি দোতলা বাস উপহার প্রদান করেছেন এবং প্রধানমন্ত্রী নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীঘ্রই এই সার্ভিস উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এই বাসের ১ নং রুট হচ্ছে- বহদ্দারহাট থেকে শুরু হয়ে নিউ মার্কেট ভায়া বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারী, জামালখান, চেরাগি পাহাড়, অন্দরকিল্লা এবং কোতোওয়ালি এলাকা। অপর ২ নং রুটটি হচ্ছে- অক্সিজেন মোড় থেকে আগ্রাবাদ হয়ে মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা মোড় এবং টাইগারপাস এলাকা। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!