1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে নব-বধুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আশা মনি (১৪) নামের এক নব-বধুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।। অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহত গৃহবধুর গলায় শরীরের বিভিন্ন স্থানে ও যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়ন মারিয়া গ্রামের আশরাফ আলীর মেয়ে আশা মনি(১৪)এর সাথে গত ৪ মাস পূর্বে একই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে বুদুর ছেলে তৌহিদ (২২) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তৌহিদের পরিবার ৫ লাখ টাকা যৌতুকের দাবী করে আসছিল। মেয়েটির পরিবার পারিবারিক ভাবে অস্বচ্ছল হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় নানা ভাবে নির্যাতন করে আসছিল। কিন্ত মেয়েটি সংসারের সুখের জন্য নানা নির্যাতন সহ্যকরে ঘর সংসার করে আসছিল।এর এক পর্যায়ে গত শুক্রবার বিকালে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন কতিপয় দুর্বৃত্তকে নিয়ে ধর্ষন ও মারপিট করে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ওই বাড়ীর লোকজনের সাড়াশব্দ না পেয়ে এগিয়ে গেলে আশামনির শরীরের বিভিন্ন স্থানে জখম ও যৌনাঙ্গে ক্ষত ও ধর্ষনের আলামতসহ ঘরে লাশ দেখতে পায়।এবং থানায় খবর দিলে রাতেই থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় আনে। এবং আজ শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গৃহবধু আশামনির লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পরে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!