1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবানে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি-২০২০ সোমবার সকালে উপজেলা পরিষদ টাউন হলে সংগঠনের সভাপতি মো.আব্দুস সোবাহান বিচ্ছুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুত। অন্যান্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর কর্মকর্তা আব্দুস সালাম, উচ্চমান সহকারী হারুনূর রশিদ, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান ও শ্রমিক সদস্য তৌহিদুল ইসলাম মন্ডল, শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, আবু তাহের মিয়া, সাবেক সাধারন সম্পাদক রেজানুর রহমান ডিপটি, ঢোলভাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি মোখলেছুর রহমান, বকশিগঞ্জ শাখার সভাপতি বকুল মিয়া ও সাধারণ শ্রমিক আয়নাল ড্রাইভার ছাড়াও মোটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাবেক ও বর্তমান শ্রমিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

এরআগে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক হাফেজ মো.নূরুল ইসলাম এবং গীতা পাঠ করেন নির্মল মিত্র। সংগঠনের মৃত শ্রমিক সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন শেষে বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। শেষে আগামী ৩০ দিনের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!