1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গাইবান্ধায় সুরবানী সংসদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবানী সংসদের উদ্যোগে বরেণ্য সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, নাট্যকার ও সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবুকে সংবর্ধনা প্রদান করা হয়। ২৮ জানুয়ারী সোমবার রাতে সংগঠনের নিজস্ব মিলনায়তনে এ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সুরবানী সংসদের শিল্পীরা।

এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন সংবর্ধিত আবু জাফর সাবুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উত্তরীয় পড়িয়ে দেন বিশেষ অতিথি গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমোতোষ সাহা ও গাইবান্ধা এন এইচ মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। মানপত্র পাঠ করে শোনান এবং প্রদান করেন সুরবানী সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম বাবু।এসময় গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা।

সুরবানী সংসদের সিনিয়র সহ-সভাপতি শাহ মুশফিকুর রহমান মন্ডার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কেএম রেজাউল হক, প্রমোতোষ সাহা, মো. রবিউল ইসলাম, আবু জাফর সাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুরবানীর সদস্য সাইফুল আলম সাকা, সুরবানী সহ-সভাপতি সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরবানীর সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম বাবু ও সুরবানী শিল্পী লতা সরকার।

অনুষ্ঠানের শুরুতেই আবু জাফর সাবুর লেখা পর পর তিনটি গান পরিবেশন করেন রংপুর বেতারের শিল্পী সুভাস মল্লিক ও মমিন হক্কানী। এছাড়া তার লেখা কোরাস গানটি পরিবেশন করে সুরবানীর শিল্পীরা। এই উপলক্ষে পরিবেশিত মনোজ্ঞ সংগীত, নৃত্য ও বৃন্দ কবিতা আবৃত্তিতে অংশ নেন জাহিদ হাসান সবুজ, কবি সোহেল রানা, লতা সরকার, মনিরা, আরিফ হোসেন, তামান্না, সেলিম হায়দার, রিংকি, জাহিদুল হক, আব্দুল আজিজ, ফাহিমা, তোফাজ্জল হোসেন, শ্রেয়া, আফজাল হোসেন, হযরত আলী, মাইশা, আব্দুর রশিদ, মতিয়ার রহমান প্রমুখ। যন্ত্রে সহযোগিতা করেন কিবোর্ডে আরিফ হোসেন, তবলায়- তুলসী সাহা ও আকতারুজ্জামান খান মহব্বত, হারমোনিয়ামে- মনোরঞ্জন সরকার ও আব্দুল বারী। এছাড়া অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন- সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বারী, সহ-সভাপতি শাহ মুশফিকুর রহমান মন্ডা, মাসুদ মেহেদী, হুমায়ুন হক্কানী। নৃত্য পরিচালনায় ছিলেন- নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!