1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধায় পরিবেশ প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

পরিবেশ প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এক সেমিনার ৩০ জানুয়ারী বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সেমিনারে বিষয়ক ভিত্তিক কিনোট উপস্থাপন করেন গাইবান্ধা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোস্তাফিজুল রহমান, প্রভাষক মো. শাহীন আকন্দ। এছাড়া উন্মুক্ত আলোচনা অংশ নেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবুসহ সেমিনারে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি পরিবেশ প্রকৃতি সুরক্ষায় একান্ত অপরিহার্য। শুধু আইন দিয়েই ক্রমবর্ধমান পরিবেশের বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য জনসচেতনতা একান্ত অপরিহার্য। তিনি বলেন, পরিবেশের উন্নয়নের জন্য একটি দেশে শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। সেজন্য বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, পরিবেশ প্রকৃতির সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লিখিত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন গাইবান্ধা জেলার ১৮টি বিদ্যালয় দল। এরমধ্যে ৮টি বিদ্যালয় দলকে বাছাই করা হয়। পরবর্তীতে বাছাইকৃত ৮টি দলের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!