1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গাইবান্ধায় আলাই নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার চান্দেরভিটা এলাকায় জেলা শহর সংলগ্ন আলাই নদী থেকে ২৮ জানুয়ারী মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় আব্দুল জলিল (৫৬) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের কয়া ছয়ঘড়িয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, লাশটি আলাই নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সদর থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মৃতের পরিবার সুত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি সন্ধ্যায় গাইবান্ধা শহরের উপকণ্ঠে উত্তর ফলিয়া দাখিল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার কথা বলে আব্দুল জলিল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফলে তার ছেলে রিপন মিয়া গত সোমবার ২৭ জানুয়ারি গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়রী করেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে না দুর্ঘটনা জনিত কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!