1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

গরু আনতে গিয়ে নিহত হলে দায় নেবে না সরকার: খাদ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে ভারতে ঢুকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে কেউ নিহত হলে তার দায় নেবে না সরকার বলে জানিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের সাবেক অতিরিক্ত মহাব্যবস্থাপক আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী।

তিনি বলেন, কৃষিপণ্যসহ সব প্রকার খাদ্যের নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যে ভেজাল রোধে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউবের কারণে তরুণদের নৈতিক অবক্ষয় ঘটছে। এগুলো ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অভিভাবকদের সামাজিক মাধ্যমের বিষয়ে সন্তানদের ওপর নজরদারি থাকতে হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম না থাকলে শিক্ষার কোনো মূল্য নেই। এ নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!