1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

কুমিল্লায় নির্মিত হচ্ছে ১৮টি মডেল মসজিদ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলায় প্রায় ২৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ১৮টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্পের আওতায় এগুলো নির্মাণ করা হবে।

জানা যায়, এগুলো স্থাপনে মোট ২৩৫ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে। ইতিমধ্যে এ লক্ষ্যে জেলা সদর ও উপজেলায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ২০১৮ সালে হাতে নেয়া এ প্রকল্পটি ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে জেলা সদর, দাউদকান্দি, চান্দিনা, নাঙ্গলকোট, বুড়িচং, আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণ কাজ চলছে।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের সহকারি পরিচালক নাজমুস সাকিব জানান, জেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবন ৪ তলা এবং উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র ভবন ৩ তলা বিশিষ্ট হবে। এতে ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাইব্রেরি, বিশ্রাম কক্ষ এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

কুমিল্লা জেলা সদর ও উপজেলা সদরসমূহে মডেল মসজিদ স্থাপন প্রকল্পের বরাদ্দের মধ্যে কুমিল্লা জেলা সদরে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। আদর্শ সদর উপজেলায় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। সদর দক্ষিণে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা।

বরুড়ায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। ব্রাহ্মণপাড়ায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। বুড়িচংয়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। চান্দিনায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। চৌদ্দগ্রামে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। দাউদকান্দিতে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। দেবিদ্বারে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। হোমনায় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। লাকসামে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। মুরাদনগরে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। নাঙ্গলকোটে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা।

মেঘনায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। তিতাসে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। মনোহরগঞ্জে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা এবং লালমাইয়ে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!