
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই শুক্রবার একথা জানান।
সাংবাদিকদের চুং বলেন, তাকে উত্তর কোরিয়ায় এ বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে এবং বৃহস্পতিবারেই তিনি বার্তাটি পৌঁছে দিয়েছেন। ওয়াশিংটন থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরে চুং বলেন, আমরা যেদিন সাক্ষাৎ করেছিলাম সেই দিনটি ছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্মদিন। প্রেসিডেন্ট ট্রাম্পের সেটি মনে ছিল এবং তিনি আমাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তবে বার্তাটি লিখিত কিনা বা জন্মদিনের শুভেচ্ছার বাইরেও অন্য কোনো বার্তা ট্রাম্প দিয়েছেন কি-না তা জানাননি চুং।