1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

‘করোনা ভাইরাস’ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে বিশেষ সতর্কতা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

চীনে ছড়িয়ে পড়া ‘করোনা ভাইরাস’ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘করোনা ভাইরাস’ মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে চীনে ১৩৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ জন।

চীনের উহান প্রদেশে ২০১৯ এর ডিসেম্বরে ভাইরাসটি প্রথম দেখা দেয়। উহান প্রদেশ থেকে বেইজিং, সাংহাই ও সেনঝেন প্রদেশেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। চীন ছাড়াও জাপান, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াতেও এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষ।

ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাস ঠেকাতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। চীন থেকে আসা সব বিমান এই বিমানবন্দর দিয়েই ওঠানামা করে।

চীনের স্বাস্থ্য কর্মকর্তারা গত ডিসেম্বর মাসে উহান প্রদেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ পান। এই ভাইরাসের ফলে লোকজন নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে। এটি শ্বাসতন্ত্রের রোগ। প্রধান লক্ষণ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা। তবে ভাইরাসের ধরনটি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এছাড়া অন্যান্য বিমানবন্দরেও চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশে এখনো করোনা ভাইরাসে কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। যেসব ফ্লাইট চীন থেকে বাংলাদেশে আসছে সেসব ফ্লাইটের যাত্রীদের স্ক্যানিং করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!