
করোনা ভাইরাস সংক্রণের চিকিৎসা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষণা চলছে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা সাফল্য পেলেও এর ওষুধ বাজারে ছাড়তে বছরখানেক সময় লাগবে।
এমন পরিস্থিতিতে এক ভারতীয় চিকিৎসক দাবি করেছেন, তিনি করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করেছেন, যা খেলে মাত্র ২৪ ঘণ্টায় রোগমুক্তি সম্ভব!
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ডা. থানিকাসালাম বেনি নামে তামিলনাড়ুর ওই চিকিৎসক মূলত আয়ুর্বেদ ও সিদ্ধ ওষুধ ব্যবহার করে থাকেন।
ডা. বেনির দাবি, বিভিন্ন ধরনের গাছ-গাছড়ার নির্যাস থেকে এমন এক ওষুধ তৈরি করেছেন, ডেঙ্গুসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের রোগ সারাতে সক্ষম।