1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

কম্বোডিয়ায় ভবন ধসে নিহত ১০, আহত ২৩

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় সাততলা একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। এছাড়া ধসে পড়া ভবনটির নিচে আটকা পড়েছেন বহু মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার কম্বোডিয়ার রাজধানী পেনম পেন থেকে ১৬০ কিলোমিটার দূরে উপকূলীয় শহর কেপে কংক্রিটের একটি ভবন ধসের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আজ শনিবার জানিয়েছে কর্তৃপক্ষ।

কেপ গভর্নর কেন সাথা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আরো পাঁচটি মরদেহ চাপা পড়ে আছে। যেগুলো উদ্ধারে আমরা কাজ করছি।

এদিকে ধসে পড়া ভবনটির মালিক স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর ভবনে আটকা পড়াদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।প্রায় এক বছর আগে কম্বোডিয়ার সিহানুক প্রদেশের প্রিহা নামক এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ না কাটতেই ফের ভবন ধসে প্রাণহানির ঘটনা ঘটলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!