1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিককে তার সিংহাসনে আরোহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই সিংহাসনে আরোহণকে তার নেতৃত্বের প্রতি ওমানের জনগণের আস্থা এবং বিশ্বাসেরই প্রতিফলন বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আপনার বিপুল অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার মাধ্যমে আপনি চলমান অগ্রগতি বজায় রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনসহ দেশে ওমানকে আরো এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবেন।’

শেখ হাসিনা বলেন, পারস্পরিক স্বার্থে দুদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক বজায় রাখতে তিনি নতুন সুলতানের সঙ্গে আরো আলাপ-আলোচনাসহ কাজ করার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, ‘আপনার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে আগামী দিনগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও বৈচিত্র্যময় হবে বলেও আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী নতুন সুলতানের অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি ভ্রাতৃপ্রতীম ওমানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!