1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

এবার সোলাইমানির ঘনিষ্ঠ সহযোগীকে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

মার্কিন ড্রোন হামলায় কুদ্স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ইরান। আর এরমধ্যেই সোলেইমানির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে হত্যা করা হয়েছে।

মুখোশপরা বন্দুকধারীদের হামলার শিকার ওই কর্মকর্তা ছিলেন মার্কিন ড্রোন হামলায় নিহত প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির একজন সহযোগী।-খবর আল-জাজিরার

নিহত আবদুল হোসেন মোজাদ্দামি ছিলেন বিপ্লবী গার্ডসের শাখা বাসিজ ফোর্সের একজন প্রভাবশালী কমান্ডার। দেশের অভ্যন্তরের নিরাপত্তা ও অন্যান্য কাজে এই আধাসামরিক বাহিনীকে ব্যবহার করে বিপ্লবী গার্ডস।

তেলসমৃদ্ধ খুজিস্তান প্রদেশের নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইরনার খবরে জানা গেছে, একটি মোটরসাইকেলে দুই বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে অতর্কিত গুলি করে তাকে হত্যা করেছে। ইরানের অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, বন্দুকধারীরা মুখোশ পরা ছিলেন। তাকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হওয়া সম্ভব হয়নি। নভেম্বরে ওই শহরে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা দমনে ভূমিকা রেখেছিল বাজিস ইউনিটস। এতে বহু বিক্ষোভকারী আহত ও নিহত হয়েছেন বলে খবের দাবি করা হয়েছে।

অ্যামনেস্টির খবরে বলা হয়েছে, ওই সহিংসতায় তিনশতাধিক লোক নিহত হয়েছেন। যদিও মৃতের সংখ্যা উল্লেখ করেনি ইরান।তবে মোজাদ্দামিকে হত্যা বিপ্লবী গার্ডসের ওপর আরেকটি বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!